Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১৮ এপ্রিল ২০২৬

মার্কিন অবরোধের প্রতিবাদ

আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান

আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
ছবি: সংগৃহীত

মার্কিন অবরোধের প্রতিবাদে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও কঠোর অবস্থান নিয়েছে ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য স্বল্প সময়ের জন্য খুলে দেয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই প্রণালিতে নতুন করে নিয়ন্ত্রণ ও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ইরানের সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালি এখন থেকে পূর্বের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ফিরে গেছে এবং পুরো এলাকা তাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফারস নিউজ, ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং আইআরআইবি জানায়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘সামুদ্রিক ডাকাতি’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ওয়াশিংটনের অবরোধ আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের লুটপাটমূলক আচরণ।

এর আগে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইরান হুঁশিয়ারি দিয়েছিলো, চাপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করা হবে।

ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ঘোষণা দেন, প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে তিনি নিরাপত্তার স্বার্থে নির্ধারিত রুট অনুসরণের নির্দেশ দেন।

একই সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে।

এ পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ইরান আবারও হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করে, ফলে স্বল্প সময়ের স্বাভাবিক চলাচলও অনিশ্চিত হয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের মোট জ্বালানি তেলের বড় অংশ এ প্রণালি দিয়ে পরিবহন হয়। ফলে এখানে যে কোনও ধরনের উত্তেজনা বিশ্ববাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম