Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১৮ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৪২, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের

হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছে ইরান। ফলে আপাতত এ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বাণিজ্যে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার সোশ্যাল মিডিয়া এক্স-এ এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা হয়েছে। এ সময়ের মধ্যে সব বাণিজ্যিক জাহাজ নিরাপদে যাতায়াত করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে। একইসঙ্গে আলোচনার অগ্রগতি তুলে ধরে দ্রুত চুক্তি সম্পন্ন করার তাগিদ দেন তিনি।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন ব্যবসার জন্য উন্মুক্ত হলেও একটি পূর্ণাঙ্গ সমাধান পেতে আলোচনার প্রক্রিয়া দ্রুত শেষ করা প্রয়োজন। তার ভাষায়, আলোচনার বেশিরভাগ বিষয় ইতিমধ্যে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।

এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম শর্ত ছিলো। সে প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প, যা আঞ্চলিক উত্তেজনা কিছুটা প্রশমনে ভূমিকা রাখছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং একইসঙ্গে নৌ অবরোধ বজায় রাখার এ দ্বৈত অবস্থান মূলত কূটনৈতিক চাপ ও সমঝোতার কৌশলের অংশ। এতে একদিকে বৈশ্বিক বাণিজ্য সচল রাখা হচ্ছে, অন্যদিকে ইরানের ওপর আলোচনার চাপ ধরে রাখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম