Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ১৯ এপ্রিল ২০২৬

হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই হামলা: আইআরজিসি

হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই হামলা: আইআরজিসি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। প্রণালিটি বন্ধ ঘোষণা করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছে—এ পথ অতিক্রমের চেষ্টা করলেই জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, এ অবরোধ চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন এবং তা মেনে নেয়া হবে না। একইসঙ্গে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত জাহাজগুলোকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, কোনও জাহাজ হরমুজের দিকে অগ্রসর হলে তা ‘শত্রুর সঙ্গে সহযোগিতা’ হিসেবে বিবেচিত হবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে মোহাম্মদ বাঘের গালিবাফ, যিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় জ্যেষ্ঠ ইরানি প্রতিনিধির ভূমিকায় রয়েছেন, এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন—‘হরমুজ প্রণালি ইসলামী প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে।’ তিনি যুক্তরাষ্ট্রের অবরোধকে ‘অদক্ষ ও অজ্ঞ সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেন।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান ওয়াশিংটনকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না। তিনি স্পষ্ট করে দেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘লেনদেন শতভাগ সম্পন্ন’ না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে।

পরিস্থিতি আরও উত্তপ্ত করে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানিয়েছেন, দেশটির নৌবাহিনী শত্রুপক্ষকে ‘নতুন করে তিক্ত পরাজয়’ উপহার দিতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে এ উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম