Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ৪ মে ২০২৬

উত্তেজনা চরমে

হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি)–এর সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে অগ্রসর হওয়ার পর মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম।

সোমবার (৪ মে) ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, জাস্ক আইল্যান্ড–এর অদূরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আইআরজিসি হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছিলো। তবে সে সতর্কতা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নৌবহর ওই এলাকায় অগ্রসর হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের দাবি, এ অভিযানের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ নিশ্চিত করা।

এদিকে ইরানের আরেক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ প্রবেশে বাধা দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। বৈশ্বিক তেল পরিবহনের বড় একটি অংশ এ প্রণালি দিয়ে সম্পন্ন হয়। ফলে সেখানে সামরিক সংঘাতের আশঙ্কা আন্তর্জাতিক বাজার ও কূটনৈতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়লে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যে বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সূত্র: আল–জাজিরা

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল