Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ০০:১৫, ২৯ আগস্ট ২০২৬

নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার

নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
ছবি: সংগৃহীত

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার মানুষ।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) বন্যায় হতাহতের সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যার পর এখন পর্যন্ত ১ হাজার ৯২৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। দুর্গত এলাকা থেকে প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এনডিআরআরএমএ।

দুর্যোগের ভয়াবহতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন জানিয়েছে, প্রাথমিক হিসাবে বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। সংস্থাটি সতর্ক করে বলেছে, দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে বুধবার আকস্মিক বন্যায় নেপালের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক বিপর্যয় দেখা দেয়। পাহাড়ি ঢল ও পানির প্রবল স্রোতে বহু এলাকা প্লাবিত হয়। এতে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিখোঁজদের সন্ধানে দুর্গত এলাকাগুলোতে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে। তবে দুর্গম ভূপ্রকৃতি, যোগাযোগব্যবস্থার ক্ষতি এবং প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজে নানা ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার