Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৬, ২২ এপ্রিল ২০২৬

নিজ দোকানের সামনে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় টার্গেট কিলিংয়ের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

দক্ষিণ আফ্রিকায় টার্গেট কিলিংয়ের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
ছবি: সবার দেশ

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী আবু নাছের শামীমকে (৫০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।  

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় (ওই দেশের স্থানীয় সময়) জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। তিনি চার ছেলের জনক ছিলেন।

নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস বলেন, তার বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো।

তিনি অভিযোগ করে বলেন, কিছু দিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে নোয়াখালীর এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে তাদের মধ্যে ফের মনোমালিন্য দেখা দেয়। দোকানটি বড় হওয়ায় বড় ক্রেতা পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে বাবা নিরাপত্তার জন্য দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দেন। ঘটনার দিন বিকেলে তিনি দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ৬-৭ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দক্ষিণ আফ্রিকায় টার্গেট কিলিংয়ের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
স্বেচ্ছা রক্তদাতারা মানবতার ফেরিওয়ালা: ইউআইটিএস উপাচার্য
শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি
বীরগঞ্জে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
অস্ত্র হাতে হামলার ভিডিও ভাইরাল, শনাক্তে ব্যর্থ প্রশাসন
নিষেধাজ্ঞা ভেঙ্গে পরীক্ষার হলে এমপির ফেসবুক লাইভ
কোলে শিশুর নিথর দেহ, হৃদয়বিদারক দৃশ্য ভাইরাল
হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় ইরানের আশ্বাস
ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় দোষারোপ পরিহারের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নয়
সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের শিল্পী
এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬
রামেকে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
নওগাঁয় রাতে ঢুকে একই পরিবারের ৪ জনকে হত্যা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী দলবাজদের দাপট
কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২১