Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২২ এপ্রিল ২০২৬

মালিকদের কড়া নির্দেশ

সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নয়

সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নয়
ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বাড়লেও সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না—এমন কড়া নির্দেশনা দিয়েছে পরিবহন মালিক সমিতি। ফলে নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত হারেই ভাড়া নিতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারিভাবে ভাড়া পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না।

এদিকে সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের ঊর্ধ্বগতির কারণে যানবাহনের যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচও বেড়েছে কয়েকগুণ। এ পরিস্থিতিতে মালিক সমিতি দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

জানা গেছে, গত ১৮ এপ্রিল থেকেই ভাড়া পুনর্নির্ধারণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় ১৯ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কার্যালয়ে ভাড়া নির্ধারণ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের পরও এখন পর্যন্ত সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন প্রকাশ করেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যায় এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আলোচনার ভিত্তিতেই গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করা হবে এবং পরে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

বিআরটিএ সূত্র আরও জানিয়েছে, প্রাথমিকভাবে দূরপাল্লার বাস ও মহানগর পরিবহনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে চূড়ান্ত বৈঠকে এ হার কিছুটা পরিবর্তিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত ঘোষণার পরই নতুন ভাড়া কার্যকর হবে।

এর মধ্যে যাত্রীদের স্বস্তি দিতে এবং বিশৃঙ্খলা এড়াতে পুরনো ভাড়াই বহাল রাখার নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল