Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৪৭, ২২ এপ্রিল ২০২৬

ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় দোষারোপ পরিহারের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় দোষারোপ পরিহারের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে কোনও রাজনৈতিক দলের ওপর একতরফাভাবে দায় চাপানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে এ বিষয়ে কথা বলেন তিনি। এর আগে চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিষয়টি সংসদে উত্থাপন করেন।

বিরোধীদলীয় এ সংসদ সদস্য দাবি করেন, চট্টগ্রামের নিউমার্কেট সংলগ্ন একটি কলেজে হামলার ঘটনা ঘটেছে। তার অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিউমার্কেটে হামলায় জড়িত ছিলো, তাদের মধ্য থেকেই কেউ কেউ সাধারণ শিক্ষার্থীদের একটি সমাবেশে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় একজনের পা কেটে দেয়ার মতো গুরুতর ঘটনা ঘটেছে বলেও তিনি জানতে পেরেছেন। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যকে নিয়ম অনুযায়ী নোটিশ দেয়ার পরামর্শ দেন এবং জানান, স্বরাষ্ট্রমন্ত্রী পরে এ বিষয়ে জবাব দেবেন।

পরে ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিকভাবে একটি পক্ষকে দায়ী করার প্রবণতা দেখা যাচ্ছে, যা ঠিক নয়। তিনি জানান, গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে তিনি বিভিন্ন তথ্য পাচ্ছেন এবং প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানতে আরও সময় প্রয়োজন।

তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও পক্ষকে দায়ী করা উচিত নয়। মাননীয় সদস্যকেও অনুরোধ করবো, যাচাই-বাছাই ছাড়া কোনও রাজনৈতিক দলের ওপর হামলার অভিযোগ তোলা থেকে বিরত থাকতে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংসদের বিধি ৩০০ অনুযায়ী তিনি পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত বিবৃতি দিতে পারবেন। একই সঙ্গে তিনি বলেন, যদি কোনও অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট থানায় মামলা করতে হবে এবং আইন অনুযায়ী সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া চলবে।

সংঘর্ষের পেছনে ‘গুপ্ত’ লেখা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের মতো একে অপরকে দোষারোপ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের ওপরই গুরুত্ব দেয়া উচিত।

উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ