Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪২, ২ জানুয়ারি ২০২৬

কক্সবাজার-২ আসনে প্রার্থিতা নিয়ে মামলা-সংক্রান্ত জটিলতা

জামায়াতে হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল

জামায়াতে হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিল। পরে সংশ্লিষ্ট কাগজপত্র ও আইনি বিষয় পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

কক্সবাজার-২ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন—

  • আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি)
  • জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
  • ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস)
  • এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ)
  • মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)

উল্লেখ্য, হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা