Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ১৪:৪৭, ৩১ জুলাই ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবি

নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ ৫ আগস্ট

নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ ৫ আগস্ট
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলনের কর্মসূচি এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণেরও সিদ্ধান্ত নিয়েছে জোটটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ৫ আগস্টের মহাসমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার কার্যক্রম এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে। পাশাপাশি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যৎ কর্মসূচিও নির্ধারণ করা হচ্ছে। এসব কর্মসূচি আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য জোটের শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

বৈঠকে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জোটের নেতারা।

সভায় সভাপতিত্ব করেন ১০ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।

জোটের নেতারা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আগামী দিনের কর্মসূচি আরও সমন্বিতভাবে পরিচালনা করা হবে। এ লক্ষ্যে ৩ আগস্টের বৈঠকে বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করে পরবর্তী ঘোষণা দেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল