Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ২৯ আগস্ট ২০২৬

পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি

পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি
ফাইল ছবি

বিআরটিসির মহিলা বাস সার্ভিস (পিংক বাস)-এ নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে কর্তৃপক্ষ। 

বিআরটিসি জানিয়েছে, এ পদে নির্বাচিত চালকরা ভবিষ্যতে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে করপোরেশনের স্থায়ী চালক পদে অগ্রাধিকার পাবেন।

চাকরির বিবরণ

পদের নাম: বাসচালক (নারী)

পদসংখ্যা: নির্ধারিত নয়

বয়সসীমা

২১ থেকে ৩৫ বছর।

বেতন-ভাতা

দৈনিক মজুরি ভিত্তিতে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত

১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

৩. ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তর করার সব শর্ত পূরণ করতে হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময়

৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে বেলা ২টা।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার কেন্দ্র

বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।

যেসব কাগজ সঙ্গে আনতে হবে

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপি।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানের আত্মপরিচয় নিয়ে সিম্পোজিয়াম
পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি
স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
হাসনাতের বক্তব্যে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
গোসলে নেমে প্রাণ গেলো পাঁচ বোনের
ইরান যুদ্ধের ৬ বড় বৈশ্বিক পরিণতি
বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ