Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ২৩ এপ্রিল ২০২৬

দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের বাকি সময় আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন আদেশ অনুযায়ী, তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময়কাল আর কার্যকর থাকবে না।

সরকারি সূত্র জানায়, মো. ময়নুল ইসলাম ২০২৫ সালের ১০ এপ্রিল পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ পান। অন্যদিকে, ড. এম মাহফুজুল হক ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পান। তবে সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্তের ফলে তাদের উভয়ের নিয়োগ কার্যত সমাপ্ত হলো।

এর আগে গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় ময়নুল ইসলাম ও মাহফুজুল হকসহ মোট চারজন রাষ্ট্রদূতকে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহারের আদেশ দেয়। সে সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের চুক্তির অবশিষ্ট মেয়াদও বাতিল করলো।

সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসনিক ও কূটনৈতিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হচ্ছে। পূর্বের চুক্তিভিত্তিক নিয়োগগুলো পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী নতুন সিদ্ধান্ত নেয়া হচ্ছে, যারই প্রতিফলন এ প্রজ্ঞাপনে দেখা গেল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত
মে দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আরন্যকের
সংসদে নাহিদের বক্তব্য, প্রশংসায় ভাসছেন নেটিজেনদের
আবারও যুদ্ধে প্রস্তুতি ট্রাম্পের, জোগাচ্ছেন রসদ
দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়া, পাঁচ লাখ শিশু অপুষ্টিতে
রক্তে লেখা ইতিহাস: ঐতিহাসিক মে দিবস আজ
গণমাধ্যম স্বাধীনতা সূচকে পেছালো বাংলাদেশ
অতীতের বিতর্ক নয়, নতুন ইতিহাস গড়ার আহ্বান জামায়াত আমিরের
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
এই চেয়ারে আগুনের তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি সই
২০২৭ সালের নির্বাচনে ফিরছেন ফ্রাঁসোয়া অলাঁদ?
‘চট্টগ্রাম পানির নিচে’ প্রচার ছিলো অপপ্রচার: সংসদে প্রতিমন্ত্রী
নির্বাচন ঠেকিয়ে দেয়ার ভয়ে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী