Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৭, ১ মে ২০২৬

হার্ট ফাউন্ডেশনের জন্য জমি বরাদ্দ

যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে যশোর হার্ট ফাউন্ডেশন। অবশেষে প্রতিষ্ঠানটির নামে সরকারি জমি বরাদ্দ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জমির রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র ফাউন্ডেশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

সরকারের পক্ষে এ কার্যক্রম সম্পন্ন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। মাত্র এক বছরের পথচলায় এমন বড় অর্জনে যশোরবাসীর মধ্যে আনন্দ ও আশাবাদের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু একটি জমি বরাদ্দ নয়; বরং যশোরে আধুনিক হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথে বড় মাইলফলক।

ফাউন্ডেশনের সভাপতি ও দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমএম রশিদ বলেন, যশোর একটি ঐতিহ্যবাহী জেলা হলেও এখানে এখনও পূর্ণাঙ্গ ও আধুনিক হৃদরোগ চিকিৎসার স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে জটিল হৃদরোগে আক্রান্ত রোগীদের ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে ছুটতে হয়। এতে রোগীদের যেমন ভোগান্তি বাড়ে, তেমনি সময়মতো চিকিৎসা না পাওয়ার ঝুঁকিও তৈরি হয়।

তিনি জানান, বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই গত বছরের এপ্রিল মাসে খাস জমি বরাদ্দের জন্য আবেদন করা হয়। পরে বিষয়টির জনস্বার্থ বিবেচনায় বেনাপোল-যশোর-কলকাতা মহাসড়কের পাশে শহরতলীর মালঞ্চী এলাকায় এক একর পাঁচ শতক জমি ফাউন্ডেশনের নামে বরাদ্দ দেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সব প্রক্রিয়া সম্পন্ন করে জমি বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জমির রেজিস্ট্রি শেষে ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্যদের কাছে কাগজপত্র হস্তান্তর করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা জানান, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি শহরের এমকে রোডে অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির প্রথম সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অনুমোদন গ্রহণ, গঠনতন্ত্র প্রণয়ন, সমাজসেবা অধিদফতরে নিবন্ধন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়সহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, জমি বরাদ্দ পাওয়ার মধ্য দিয়ে যশোর হার্ট ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি আরও শক্তিশালী হলো। এখন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তুতি এগিয়ে নেয়া হবে।

এদিকে জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহাসিক এ মুহূর্ত উদযাপন করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে মিষ্টিমুখের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার ও ডেপুটি কালেক্টর (রেভিনিউ) বাসুদেব কুমার মালো। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব শফিউল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের সভাপতি চিন্ময় সাহা, সদস্য রফিকুল ইসলাম আরজু, তবিবর রহমান, আতিয়ার রহমান, খান তাজ উদ্দিন, শ্রাবস্তী আহমেদ ও অধ্যক্ষ মাহাবুবুর রহমানসহ অনেকে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান