Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৪২, ২৭ এপ্রিল ২০২৬

জঙ্গি হামলার শঙ্কা: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

জঙ্গি হামলার শঙ্কা: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
ছবি: সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার পর দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বহুগুণে।

সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি জানান, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হয়েছে।

সূত্র বলছে, পুলিশ সদর দফতর থেকে জারি করা সতর্কতামূলক চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও পৌঁছানোর পরপরই উচ্চমাত্রার সতর্কতা জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দরে কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

বিমানবন্দরের প্রবেশপথ, রানওয়ে এলাকা, কার্গো জোন, টার্মিনালসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতাও।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ইউনিফর্মধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন গতিবিধি শনাক্তে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থাও সক্রিয় রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্য সব ধরনের হুমকি বিবেচনায় নিয়ে বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রাখা হচ্ছে, যাতে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আদানির বন্ধ ইউনিট চালু, পূর্ণমাত্রায় বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে মা-ফুফুসহ ৩ জনকে হত্যা
হরতালের সুযোগ দেবো না, জামায়াতকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
ইরানের সঙ্গে আলোচনায় মিডিয়াকে সরাতে চায় যুক্তরাষ্ট্র
সংসদে সরব এনসিপি, জামায়াত কিছুটা দুর্বল: রুমিন ফারহানা
বৈশ্বিক বাজারে চাপ কমাচ্ছে ইরানের ‘গোপন রফতানি’
‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড’ দাবি আসিফ মাহমুদের
জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় সংসদে উত্তেজনা
নিখোঁজ থেকে নৃশংস খুন—লিমন-বৃষ্টি হত্যার দিন যা ঘটেছিলো
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী
নুসরাত তাবাসসুমের প্রার্থীতা গ্রহণে আদালতের রায় মেনে নিলো ইসি
নুসরাত তাবাসসুমের প্রার্থিতা ফিরলো হাইকোর্টের নির্দেশে
ইউনূসের ভিভিআইপি সুবিধা কমলো ৬ মাস
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন, কুমিল্লা-ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাব
যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: ৬ শিক্ষককে অব্যাহতি
জঙ্গি হামলার শঙ্কা: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
টাঙ্গাইলের নারীকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত মেলেনি
আপিলেও বাতিল মনিরা শারমিনের মনোনয়ন
আগামী সপ্তাহেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর