Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাড়ে ৪ হাজার ক্রসফায়ার

ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এসব মামলার ৯৯ শতাংশেরই বাদী ছিলো পুলিশ। তবে বর্তমান সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ বাদী হয়ে মামলা করার সংস্কৃতি বন্ধ হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে। এসব মামলার ৯৯ শতাংশের বাদী ছিলো পুলিশ। এখন মানুষ পরিবর্তন দেখতে পাচ্ছেন। পুলিশ বাদী হয়ে কোনও ধরনের রাজনৈতিক মামলা করছে না। মিথ্যা মামলা করার সংস্কৃতি বন্ধ হয়েছে।

তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিনা বিচারে ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। তার দাবি, সাড়ে ৪ হাজারের বেশি বিএনপির নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে এবং ৭০০-এর বেশি বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে। শুধু বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেও অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে পলাতক রয়েছে। ফ্যাসিস্ট আমলে এসব সন্ত্রাসী নেতাকর্মী নিষ্ঠুরতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছিলো। তাদের বিচার করতে আমরা যদি ব্যর্থ হই, তাহলে তা কাপুরুষতা ও ভীরুতার পরিচয় হবে। আমরা সেটা চাই না। আমরা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অতীতের অন্যায়-অবিচারের বিচার নিশ্চিত করা জরুরি। অপরাধী যে দলেরই হোক, আইনের আওতায় এনে বিচার করতে হবে।

মাদককে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, মাদক প্রতিরোধে শুধু জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা রাষ্ট্রের উদ্যোগ যথেষ্ট নয়। মাদককে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ কাজে সম্পৃক্ত হতে হবে।

তিনি বলেন, মাদক প্রতিরোধে মসজিদের ইমাম থেকে শুরু করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশ থেকে মাদক নির্মূল ও প্রতিহত করা সম্ভব হবে।

মো. আসাদুজ্জামান বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের সঙ্গে যদি কোনও বিএনপির নেতাকর্মীও জড়িত থাকেন, তাদেরও কোনও ধরনের ছাড় দেয়া হবে না। দলীয় পরিচয় নয়, অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নেয়া হবে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারলে দেশ সামনে এগিয়ে যাবে।

মতবিনিময় সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে আইনমন্ত্রী বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর