Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ১৯ নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান

দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার

দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ পরিস্থিতিতে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, 

মাননীয় সদস্যবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এ মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।

স্পিকার বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সংসদে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপসহ সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পিকার।

এ ছাড়া ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। এর মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন
যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস