Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের কোনো আঞ্চলিক পাহারাদারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই শনিবার এ মন্তব্য করেন তিনি।

ভারতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, আমাদের কোনও আঞ্চলিক পাহারাদারের দরকার নেই।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, পেজেশকিয়ান মনে করেন, মধ্যপ্রাচ্যের অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোরই। বাইরের কোনও শক্তি এসে এ অঞ্চলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নেয়ার প্রয়োজন নেই।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, নানা ধরনের অন্যায় ও অবিচারের মুখোমুখি হওয়া সত্ত্বেও ইরান যুদ্ধ বা সংঘাত দীর্ঘায়িত করতে চায় না। শান্তি প্রতিষ্ঠাই তার দেশের প্রধান অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হয়। এর জবাবে ইরানও পুরো অঞ্চলজুড়ে পাল্টা হামলা শুরু করে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে দেয় তেহরান।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে অবাধে জাহাজ চলাচল করলেও পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। ইরান এ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য পূর্বানুমতি বাধ্যতামূলক করেছে এবং সেবামূল্য নেয়ার পরিকল্পনাও করছে।

ইরানের নির্দেশ অমান্যকারী জাহাজগুলোর বিরুদ্ধে নিয়মিত হামলার অভিযোগ উঠেছে। অন্যদিকে হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণ দুর্বল করতে ইরানের উপকূলীয় এলাকায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।

দীর্ঘ ছয় মাস ধরে চলা এ সংঘাতের বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালির অবরোধের কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

ইরানের প্রেসিডেন্টের বক্তব্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় আঞ্চলিক দেশগুলোর নিজস্ব ভূমিকার ওপর গুরুত্ব দেয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। একই সঙ্গে যুদ্ধের দীর্ঘসূত্রতা এড়াতে শান্তিপূর্ণ সমাধানের প্রতি তেহরানের আগ্রহের কথাও তুলে ধরেছেন তিনি।

তথ্যসূত্র: এএফপি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ