Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ২২:০০, ২৭ আগস্ট ২০২৬

ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিলো সিজেএফডি

ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিলো সিজেএফডি
ছবি: সংগৃহীত

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) আয়োজিত দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের প্রায় ২০০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা হয়। চিকিৎসাপত্র নিয়েছেন ২০০ জন। এছাড়া ১২০ জন সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচবিএস১সি, ইসিজি ও আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা করিয়েছেন। চিকিৎসাসেবা নেয়া প্রায় ২০০ জনকে প্রয়োজনীয় ওষুধও দেয়া হয়েছে।

হেলথ ক্যাম্পের চিকিৎসাসেবা সমন্বয় করে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)। সকালে কর্মসূচির উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, ডিসিআরের পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াস এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন), নিউরোসার্জন অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা এবং গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রুশদানা রহমান (তমা)। এছাড়া ডিসিআরের ৩০ সদস্যের চিকিৎসক দলও স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেয়।

আয়োজকেরা জানান, হেলথ ক্যাম্পে প্রয়োজনীয় সব ওষুধ সরবরাহ করে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, বায়োফার্মা লিমিটেড ও কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড। এছাড়া খন্দকার টি’র সৌজন্যে অংশগ্রহণকারীদের জন্য চা-কফির ব্যবস্থা করা হয়।

দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম শেষে সন্ধ্যায় স্বেচ্ছাসেবীদের মধ্যে বেস্ট পারফর্মারদের অনুভূতি প্রকাশের সুযোগ দেয়া হয়। পরে তাদের শুভেচ্ছা ও পুরস্কার প্রদান করা হয়।

সিজেএফডির এ উদ্যোগে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ পান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২৫ টাকা ইউনিটের বিদ্যুতে মিলবে সাত সুবিধা
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে ৩ বিল
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি
সংসদে তোপের মুখে বক্তব্য উইথড্র করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সিংহাসনফেরত বিধ্বংসী ইনিংস খেললেন পোলার্ড
মক্কায় গিয়ে তরুণদের যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত
বাসসের এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী
নেপালে মৃত্যু ছাড়ালো ৩৯০, নিখোঁজ ১৪০০
ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিলো সিজেএফডি
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই চারজনকে হত্যা
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন
হড়পা বান ও ভূমিধসে নেপালে নিহত ২৮৯, নিখোঁজ ৮২৬