Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ৮ জুলাই ২০২৬

জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সংসদে উত্তাপ

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সংসদে উত্তাপ
ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপিত হলে সরকারের পক্ষে এ আশ্বাস দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি সাভারে দলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা তুলে ধরে বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

সংসদে দেয়া বক্তব্যে আখতার হোসেন বলেন, জুলাই মাসজুড়ে সারা দেশে এনসিপির পদযাত্রা কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে সোমবার সাভারে উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করেন, নেতারা মঞ্চে ওঠার ঠিক আগে সমাবেশস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে বক্তব্য চলাকালে সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কর্মসূচি সংক্ষিপ্ত করতে বাধ্য হন তারা। পরে দলের নেতারা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন বলেও জানান তিনি।

আখতার হোসেন আরও অভিযোগ করেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান’কে কেন্দ্র করে কর্মসূচি আয়োজন করলেই বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বাধা দেয়া হচ্ছে। তিনি সংসদকে জানান, এর আগে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। তিনি বলেন, ক্ষমতাসীন দলের মতো বিরোধী দলেরও সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার রয়েছে। সাভারের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সেটিও জানতে চান তিনি।

আখতার হোসেনের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি নোটিশ জমা দেয়ার পরামর্শ দেন। এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বক্তব্য দেয়ার জন্য ফ্লোর চান। প্রথমে স্পিকার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে আইনমন্ত্রীর বক্তব্য দেয়ার বিষয়ে প্রশ্ন তুললেও পরে তাকে বক্তব্য দেয়ার অনুমতি দেন।

বক্তব্যে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, তিনি মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেই সরকারের অবস্থান তুলে ধরছেন। তিনি বলেন, সংসদ সদস্য আখতার হোসেন যে অভিযোগ উত্থাপন করেছেন, সরকার সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

আইনমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনের আওতায় সর্বোচ্চ ও কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকার এ বিষয়ে স্বচ্ছতা বজায় রেখে প্রয়োজনীয় সব আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধবিরতি ভেঙে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত
নতুন করে কাউকে ‘শেখ হাসিনা’ হতে দেয়া হবে না: সারজিস
কোয়ার্টারে সুইজারল্যান্ড, ইতিহাসে আর্জেন্টিনার দাপট
বিদ্যুতের চুক্তি বাতিল সম্ভব নয়, দাম কমানোর চেষ্টা চলছে: জ্বালানিমন্ত্রী
‘আজ রাতেই ইরানে শক্তিশালী হামলা’— হুঁশিয়ারি ট্রাম্পের
টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সায়েদাবাদ বাস টার্মিনাল সরছে কাঁচপুরে, প্রকল্প অনুমোদন
শাপলা গণহত্যার তদন্ত শেষ, হাসিনাসহ বাহিনী প্রধানরা আসামী
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক প্রধানমন্ত্রীর উপস্থিতি
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সংসদে উত্তাপ
দুই গোলে পিছিয়েও ইতিহাস গড়া জয় আর্জেন্টিনার
কোমে খামেনির জানাজায় জনসমুদ্র
সংসদে কথা বলতে দেয় না, জনসভায় বোমা নিক্ষেপ করা হয়: অভিযোগ নাহিদ ইসলামের
বন্যার কারণে দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা