Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ৩ জুলাই ২০২৬

এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি

এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ বিষয়ে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য দেয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি লেখেন, 

প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সারথি। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।

তিনি আরও বলেন, ‘আমরা জানি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেয়ার ক্ষেত্রে আপনি আরও সংযত ও শ্রদ্ধাশীল হবেন, সেটাই আমাদের প্রত্যাশা।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আন্দোলনের সময় স্নাইপার ব্যবহার করা হয়েছিলো বলে তার ধারণা এবং এ বিষয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

তার ভাষ্য, আন্দোলনের সময় অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও অনেক ক্ষেত্রেই বোঝা যায়নি গুলি কোথা থেকে এসেছে। তিনি দাবি করেন, অনেক ঘটনায় পুলিশের উপস্থিতি সামনাসামনি দেখা যায়নি এবং গুলির শব্দও শোনা যায়নি। তার মতে, উঁচু ভবন বা অন্য কোনও স্থান থেকে লক্ষ্যভেদ করে গুলি চালানো হয়ে থাকতে পারে।

টকশোতে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে নিলোফার চৌধুরী মনি বলেন, পুরো ঘটনার পেছনে একটি পরিকল্পনা ছিলো বলে তার ধারণা। তবে সেটিকে তিনি সরাসরি ষড়যন্ত্র বলতে চাননি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে তার কাছেও অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা।

মনির এ মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রকাশ্যে তার বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দায়িত্বশীল বক্তব্য দেয়ার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা