Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ৩ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগ

সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন

সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, অশালীন ভাষা ব্যবহার এবং মানসিকভাবে হেনস্তার অভিযোগ তুলে ফরিদা ইয়াসমিন নামে এক সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ‘অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। বিভিন্ন সময় তিনি শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাদের মানসিকভাবে হেনস্তা করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

তাদের দাবি, বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা মানববন্ধনের মতো কর্মসূচি পালন করছেন।

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং তাকে বিদ্যালয় থেকে অন্যত্র বদলির দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুহুল আমিন অভিযোগ করে বলে, ফরিদা ম্যাডাম ক্লাসে এসে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অনেক সময় আমাদের বাবা-মাকেও নিয়ে কটূক্তি করেন। আমরা চাই দ্রুত তাকে বদলি করে আমাদের স্কুলে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ বলেন, অভিভাবকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের