Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ০০:২৯, ২৯ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস

স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হলে প্রশ্নকারীকে তুচ্ছতাচ্ছিল্য করেন এবং প্রসঙ্গ ঘুরিয়ে শাহবাগ ও পল্টনের কথা বলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কোনওভাবেই মেনে নেয়া যায় না। নিহতদের মধ্যে একজন শিক্ষক ছিলেন এবং তার অসংখ্য শিক্ষার্থী ছিলো। হত্যাকাণ্ডের ঘটনায় তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

তিনি বলেন, খুনিদের গ্রেফতারে বিশেষ কোনও অভিযান দেখা যাচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রত্যাশিত তৎপরতা দেখা যাচ্ছে না। অথচ এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নকারীকে তুচ্ছতাচ্ছিল্য করেন।

সারজিস বলেন, যখন তিনি এসবের উত্তর দিতে পারেন না তখন তিনি শাহবাগ বা পল্টনের কথা নিয়ে আসেন।

এনসিপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলটি সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চায়। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা তাদের দায়িত্ব। সে দায়িত্ব থেকেই বিএনপি সরকারের গত ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, আমরা কোনও পোষ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই না। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে গঠনমূলক রাজনীতি করতে চায় এনসিপি।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন সারজিস আলম। তার ভাষ্য, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা না গেলে কখনোই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না।

বিএনপির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি তাদের সমালোচনা গ্রহণ করতে পারছে না। দলটি ধীরে ধীরে ‘লাইনচ্যুত’ হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। আর এটি দেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানের আত্মপরিচয় নিয়ে সিম্পোজিয়াম
পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি
স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
হাসনাতের বক্তব্যে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
গোসলে নেমে প্রাণ গেলো পাঁচ বোনের
ইরান যুদ্ধের ৬ বড় বৈশ্বিক পরিণতি
বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ