Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ

আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ আমলের ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনায় বিচার বা দৃশ্যমান কোনও পদক্ষেপ না নিয়ে উল্টো রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা ১১ হাজার কোটি টাকা পাচার ও কমিশন গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও ভিত্তি নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ সামনে আনা হচ্ছে।

আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন, দীর্ঘ আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত চাঞ্চল্যকর দুর্নীতি, অর্থ পাচার ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের কেন কোনও দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলের দুর্নীতির সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের বিরুদ্ধে নামমাত্র মামলা করা হলেও কার্যকর বিচার বা দৃশ্যমান শাস্তির উদ্যোগ দেখা যাচ্ছে না। অথচ নতুন রাজনৈতিক শক্তি ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এনে হয়রানি ও চাপ সৃষ্টির চেষ্টা চলছে।

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র বলেন, দুর্নীতি দমন কমিশনের কাঙ্ক্ষিত সংস্কার এখনও করা হয়নি। বরং সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করে দেয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

তার ভাষ্য, অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ উঠেছিলো, বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখা বা দমন করার জন্য দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হলে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে তাকে ও জাতীয় নাগরিক পার্টিকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের হয়রানিমূলক তৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে তারা আইনগতভাবে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে তা হতে হবে সবার ক্ষেত্রে সমানভাবে এবং কোনও রাজনৈতিক বিবেচনায় নয়। অতীতের বড় ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনাগুলোরও যথাযথ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

আসিফ মাহমুদের অভিযোগ, একদিকে আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনায় কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে, অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তির নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি এ ধরনের তৎপরতা বন্ধ করে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ