Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৪, ৩১ আগস্ট ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার

নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৮০০-তে পৌঁছেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৭৯৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আড়াই হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

রোববার নেপাল পুলিশের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল পৌনে ৬টা পর্যন্ত বুধবার থেকে উদ্ধার হওয়া লাশের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে।

তবে পৃথক এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ৭৮১ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ২ হাজার ৫০২ জন।

নেপালে গত কয়েকদিন ধরে বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

তবে নিহত ও নিখোঁজের সংখ্যা নিয়ে দেশটির বিভিন্ন সরকারি সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। গত কয়েকদিনে নেপালের একাধিক সংস্থা থেকে বিভিন্ন পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, যেগুলোর সঙ্গে সরকারি হিসাব সবসময় মিলছে না।

ফলে প্রাণহানি ও নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা