Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৩১ আগস্ট ২০২৬

এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি

এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কয়েকজনকে অতিরিক্ত দায়িত্বও দেয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করা হয়।

জারি করা প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। অন্যদিকে, পৃথক অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের সই করা প্রজ্ঞাপন ও অফিস আদেশে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারের এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো।

আদেশে আরও বলা হয়েছে, যেসব কর্মস্থলে এসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে, সেখানে কোনও কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকলে তার সে অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হলো।

বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের পূর্ববর্তী পদের দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্ব থাকলে তা যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য