Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ২১ অক্টোবর ২০২৫

শুরু ২ নভেম্বর থেকে

ঢাকা থেকেই নেদারল্যান্ডস শেনজেন ভিসার আবেদন

ঢাকা থেকেই নেদারল্যান্ডস শেনজেন ভিসার আবেদন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে সরাসরি নেদারল্যান্ডসের শেনজেন ভিসার জন্য আবেদন করা সম্ভব হবে। ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস জানিয়েছে, ২ নভেম্বর থেকে বাংলাদেশে স্থায়ীভাবে শেনজেন ভিসার আবেদন নেয়া শুরু হবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আবেদন করতে ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। এছাড়া, ১৬ অক্টোবর থেকে আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

শেনজেন ভিসা সাধারণত স্বল্প-স্থায়ী ভ্রমণের জন্য প্রযোজ্য। দূতাবাস জানিয়েছে, ভিসা প্রক্রিয়াকরণের সময়কাল প্রায় ৪৫ দিন, এবং আবেদনকারী যেদিন আবেদন করবেন, সে দিন থেকেই প্রক্রিয়াকরণ শুরু হবে।

আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে যে, ভিসা প্রক্রিয়াকরণের বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা