Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৩, ২৫ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা ফি বাড়লো ১৩৫%

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা ফি বাড়লো ১৩৫%
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসার ফি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে বি১/বি২ ক্যাটাগরির পর্যটন ভিসার ফি হবে ৪৩৫ ডলার। আগে এ ফি ছিলো ১৮৫ ডলার। অর্থাৎ এক লাফে ২৫০ ডলার বৃদ্ধি করা হয়েছে, যা আগের চেয়ে ১৩৫ শতাংশ বেশি। বাংলাদেশি মুদ্রায় নতুন ফি দাঁড়াবে প্রায় ৫৩ হাজার টাকা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন ফি যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের প্রথম দিন থেকে কার্যকর হবে। যদিও অনেকে ধারণা করছেন, এটি ২০২৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে বাস্তবায়িত হতে পারে। তবুও আইন অনুযায়ী কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ ১ অক্টোবর ধরা হয়েছে।

ফি বৃদ্ধির আওতায় ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ) প্রোগ্রামের দেশগুলো পড়বে না। ইএসটিএ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা প্রয়োজন হয় না।

এ ফি বৃদ্ধিকে বিশেষজ্ঞরা পর্যটন ভিসা নিরুৎসাহিত করার কৌশল হিসেবে দেখছেন। ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ সদস্যের একটি পরিবার যদি যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে চায়, তবে শুধু ভিসা ফি বাবদ খরচ হবে প্রায় ২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা)।

অতিরিক্ত ফি কেবল পর্যটক নয়, আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেও প্রভাব ফেলতে পারে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিতে বা দেখতে আসা দর্শক ও অ্যাথলেটদের জন্য ব্যয় অনেক বেড়ে যাবে। বিশেষ করে স্বল্প আয়ের দেশের দর্শক ও খেলোয়াড়দের জন্য এ খরচ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ফি ফেরতযোগ্য হতে পারে, তবে ফেরতের কাঠামো বা সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। যে বিষয়টি স্পষ্ট, তা হলো—যুক্তরাষ্ট্র ভ্রমণের খরচ এখন থেকে উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা