Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৭ অক্টোবর ২০২৫

উপসাগরে চালু হচ্ছে যৌথ পর্যটন ভিসা

এক ভিসায় এবার ছয় দেশ ভ্রমণের সুযোগ

এক ভিসায় এবার ছয় দেশ ভ্রমণের সুযোগ
ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চল ভ্রমণ এখন আরও সহজ হতে যাচ্ছে। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয় সদস্য দেশ—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন—চলতি বছরই চালু করতে যাচ্ছে যৌথ পর্যটন ভিসা ব্যবস্থা।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তউক আল মারি সোমবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন এ ভিসার নাম হবে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’, যা কার্যকর হবে ইউরোপের শেনজেন ভিসা মডেলের আদলে।

এর মাধ্যমে পর্যটকরা একবার ভিসা নিলেই ছয়টি দেশেই ভ্রমণ করতে পারবেন—আলাদা করে প্রতিটি দেশের ভিসা নিতে হবে না।

আবদুল্লাহ বিন তউক আল মারি বলেন, 

জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক ও পর্যটন একীভূতকরণের এক কৌশলগত পদক্ষেপ। এটি আমাদের আঞ্চলিক সংহতি আরও জোরদার করবে।

ভিসার মেয়াদ ও ফি এখনও চূড়ান্ত হয়নি, তবে বর্তমানে বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলোর পর্যটন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে এটি চলতি বছরই বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

পর্যটন বিশেষজ্ঞদের মতে, এ একক ভিসা ব্যবস্থা উপসাগরীয় পর্যটন শিল্পে ‘গেম চেঞ্জার’ হিসেবে ভূমিকা রাখবে। এর ফলে অঞ্চলে পর্যটক আগমন বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সদস্য দেশগুলোর জিডিপিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আসবে।

বিশ্লেষকরা ধারণা করছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এ যৌথ ভিসা থেকে সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণ করবে। বিশেষ করে দুবাই, আবুধাবি, রিয়াদ ও জেদ্দা হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন ‘ট্রাভেল হাব’।

বিশ্ব পর্যটন খাতের দ্রুত বিকাশের প্রেক্ষাপটে জিসিসি’র এ উদ্যোগকে আঞ্চলিক সমন্বয়ের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা