Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ভিডিও ভাইরাল

সেই কুকুরকে গোসল করালেন নাসীরউদ্দিন পাটওয়ারী!

সেই কুকুরকে গোসল করালেন নাসীরউদ্দিন পাটওয়ারী!
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারীর একটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে একটি কুকুরের প্রতি মানবিক আচরণ করতে দেখা যায়। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, এর আগে একই এলাকায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  মির্জা আব্বাসে পথ পরিষ্কার করতে গিয়ে এক ব্যক্তি একটি কুকুরকে লাথি মেরেছিলেন—এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

এরপর নাসীরউদ্দিন পাটওয়ারী নির্বাচনী জনসংযোগের সময় ওই কুকুরটির খোঁজ করেন বলে জানা যায়। ভিডিওতে দেখা যায়, তিনি সাবান দিয়ে কুকুরটিকে গোসল করিয়ে পরিষ্কার করেছেন। কুকুরটির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং বিস্কুট খাওয়াচ্ছেন। 

তাসনিম ফাইয়াজ মেরী নামের একজন তার ফেসবুক আইডিতে লিখেছেন, 

মির্জা আব্বাসের লোক এই কুত্তাডারে লাত্তি মারছিলো! পাটওয়ারী আজকে এই কুত্তাডারে খুঁজে বের করে সাবান দিয়ে গোসল করাইছে! ভাইরে ভাই! এই পোলায় একটা জিনিস! এরে যেভাবেই হোক সংসদে নিতেই হইবো। ঢাকা-৮, ভোট ফর শাপলা কলি। 

আরেকজন লিখেছেন, 

মির্জা আব্বাসের লোক মির্জা আব্বাসের জন্যে পথ খালি করতে গিয়ে একটা কুকুরকে লাত্তি মারছিলো! পাটওয়ারী আজকে তার নির্বাচনী জনসংযোগে একটা কুকুরের  পাশে বসে সেই কুকুরের  মাথায় হাত বুলাইতে বুলাইতে বিস্কুট খাওয়াইছে। ভাইরে ভাই! এই পোলায় একটা জিনিস! এরে যেভাবেই হোক সংসদে নিতেই হইবো। ঢাকা-৮, ভোট ফর শাপলা কলি।

নাসীরউদ্দিন পাটওয়ারীর এ আচরণকে অনেকেই মানবিক ও সহানুভূতিশীল উদ্যোগ হিসেবে দেখছেন। নাসীরউদ্দিন পাটওয়ারীর হাস্যরসপূর্ণ এমন মানবিক কাজ সোশ্যাল মিডিয়ায় তার সমর্থকেরা বিষয়টিকে ইতিবাচকভাবে তুলে ধরছেন এবং প্রাণীর প্রতি সহমর্মিতার বার্তা হিসেবে দেখছেন।

অবশ্য কেউ কেউ এ ছবি এবং ভিডিওগুলোকে এআই নির্মিত বলেও দাবি করছেন। সত্যতা যা-ই হোক, ঢাকা-৮ আসনে প্রচারণার অংশ হিসেবে এ ঘটনাটি ভোটারদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকেরা বলছেন, মানুষের পাশাপাশি প্রাণীর প্রতিও দায়িত্বশীল মনোভাব একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ গুণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা