Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১, ২৫ মে ২০২৬

আপডেট: ২০:০৭, ২৫ মে ২০২৬

খালি পায়ে মঞ্চে উঠে নজরুলগীতি

‘নয়ন ভরা জল গো তোমার’ গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’

‘নয়ন ভরা জল গো তোমার’ গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’
ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের মানুষের কাছে তিনি পরিচিত এক রহস্যময় ও ব্যতিক্রমী চরিত্র হিসেবে। কখনও রেলস্টেশন, কখনও বাসস্ট্যান্ড, আবার কখনো শ্মশানঘাট কিংবা শহরের ব্যস্ত অলিগলিতে খালি পায়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। সবার মুখে মুখে তার নাম—‘লাইলী খালা’। পথে-ঘাটে গান গেয়ে বেড়ানো এ নারী এবার নজরুলসংগীত পরিবেশন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন।

শনিবার (২৪ মে) বিকেলে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করেই মঞ্চে উঠে পড়েন লাইলী খালা। এরপর কোনও বাদ্যযন্ত্র বা আনুষ্ঠানিক প্রস্তুতি ছাড়াই খালি গলায় গেয়ে ওঠেন জনপ্রিয় নজরুলসংগীত ‘নয়ন ভরা জল গো তোমার’।

তার দরদভরা কণ্ঠ মুহূর্তেই স্তব্ধ করে দেয় পুরো অনুষ্ঠানস্থল। উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনতে থাকেন তার গান। অনেকেই মোবাইল ফোনে সে পরিবেশনার ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এক রাতের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, জীর্ণ শাড়ি পরা, খালি পায়ের এক নারী গভীর আবেগ নিয়ে গেয়ে চলেছেন নজরুলের গান। কণ্ঠে ছিল না কোনও কারিগরি প্রদর্শন, ছিলো শুধু অনুভূতির নির্মল প্রকাশ। আর সে আন্তরিকতাই নাড়া দিয়েছে অসংখ্য মানুষের হৃদয়।

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন্তব্যেও উঠে এসেছে বিস্ময় ও ভালোবাসা। একজন লিখেছেন, উনার কণ্ঠটা কাজে লাগিয়ে যদি কিছু নজরুলসংগীত রেকর্ড করা যেতো, তাহলে নজরুলসংগীতে নতুন মাত্রা যোগ হতো।

আরেকজন মন্তব্য করেন, 

হৃদয়ের গভীর থেকে গাওয়া এমন গান অনেক প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠেও পাওয়া যায় না।

কেউ কেউ ভারতের ভাইরাল সংগীতশিল্পী রানু মণ্ডল–এর সঙ্গে তুলনা করে লিখেছেন, সুযোগ পেলে লাইলী খালাও দেশজুড়ে পরিচিতি পেতে পারেন।

অনেকে আবার মনে করছেন, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই এমন আবেগময় পরিবেশনা দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক বিরল ঘটনা। তাদের ভাষ্য, পথের আড়ালে লুকিয়ে থাকা এমন প্রতিভাদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা উচিত।

ফরিদপুরবাসীর কাছে লাইলী খালা অবশ্য নতুন কেউ নন। বছরের পর বছর ধরে শহরের বিভিন্ন প্রান্তে গান গেয়ে বেড়ানো এ নারীকে স্থানীয়রা ‘পথের শিল্পী’ হিসেবেই চেনেন। তবে এবার সোশ্যাল মিডিয়ার কারণে তার কণ্ঠ পৌঁছে গেছে দেশের নানা প্রান্তে।

অনেকেই বলছেন, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে লাইলী খালার মতো অগণিত আড়ালে থাকা প্রতিভা দেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা