Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ৬ নভেম্বর ২০২৬

চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা

চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে এবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দ্বারস্থ হয়েছেন শিক্ষার্থীরা। এ দাবিতে তার কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম ক্লাবের অতিথিশালায় রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন চুয়েটের একদল শিক্ষার্থী। এ সময় তারা উপাচার্যকে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি তুলে দেন এবং বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের বিভিন্ন দিক ও প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তাদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেন রুহুল কবির রিজভী। পাশাপাশি ঢাকায় ফিরে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।

সাক্ষাৎ শেষে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, বৃহস্পতিবার দুপুরে তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি দিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, রুহুল কবির রিজভীর মাধ্যমে সরকার শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে দ্রুত চুয়েটের সব স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ফিরিয়ে আনারও দাবি জানান তিনি।

উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন চুয়েটের শিক্ষার্থীরা। একই দাবিতে আন্দোলনে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

দীর্ঘদিন ধরে চলা এ আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংকট নিরসনে এবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে স্মারকলিপি দিয়ে সরকারের কাছে দাবি বাস্তবায়নে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু, ভক্তদের ঢলের প্রত্যাশা
গোপালগঞ্জে সহিংসতায় আ.লীগের ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ
ঢাকায় ৫ ডিসেম্বর চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম
হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি