Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে

বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে
ছবি: সংগৃহীত

জেলা পর্যায়ে নির্বাচিত ৫ বিজয়ী অদম্য নারী যশোর থেকে এবার বিভাগীয় ‘অদম্য নারী’ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডাক পেয়েছেন। আগামী পহেলা মার্চ আয়োজন করা হয়েছে খুলনায় বিভাগীয় এ সম্মাননা ও পুরস্কার প্রদানের। এতে যশোরসহ ১০ জেলার নারীদের পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার ও এ সম্মাননা দেয়া হবে।

যশোর থেকে বিভাগীয় পর্যায়ে পাঠানো পাঁচ ক্যাটাগরিতে রয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারীতে প্রিয়াংকা রানী সুর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সুলতানা রাজিয়া, সফল জননী নারী শ্যামলী রানী পাল, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী শরীফা ইয়াসমিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সুষমা বেগম।

বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২০২৫ সালের ৯ ডিসেম্বর জেলা কালেক্টরেটের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভায় এ অদম্য নারী পুরস্কারের সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশেক হাসান। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নমিতা মল্লিক।

জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নমিতা মল্লিক বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে সমাজের প্রত্যেক নারীকে এগিয়ে যাওয়ার যে সংগ্রাম, সেটি অব্যাহত রাখতেই নারীদের নিয়ে এ আয়োজন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ