Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০১, ৩০ মে ২০২৫

নারীদের ক্যান্সার সচেতনতায় ক্যাপের উঠান বৈঠক

নারীদের ক্যান্সার সচেতনতায় ক্যাপের উঠান বৈঠক
ছবি: সবার দেশ

স্তন ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে নারীদের সচেতন করতে ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ)’-এর উদ্যোগে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শান্তিডাঙ্গা মিসবাহুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজকর্মী নুরুল ইসলাম। বৈঠকে ক্যান্সার-সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন ক্যাপ কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি মোছাঃ রাবেয়া খাতুন এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি জান্নাতুল মাওয়া।

এ সময় স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, ঝুঁকি ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বক্তারা। পাশাপাশি উপস্থিত নারীদের কাছ থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করেন ক্যান্সার এডুকেশন সেক্রেটারি অদিতি ঢালী। বৈঠকের শেষাংশে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এতে নারীরা খোলামেলা আলোচনা করেন এবং আয়োজকেরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বক্তারা বলেন, ক্যান্সার সম্পর্কে ভয় নয়, সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ।

প্রসঙ্গত,  ‘আমরা যদি হই সচেতন, ক্যান্সার রুখতে কতক্ষণ?’— এ স্লোগানকে সামনে রেখে ক্যাপ নিয়মিতভাবে স্কুল, কলেজ ও গ্রামাঞ্চলে এ ধরনের সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করে থাকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা