Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৬, ২৪ জানুয়ারি ২০২৫

নেপালের ল্যাংটাং উপত্যকা জয় পাঁচ বাংলাদেশি নারীর

নেপালের ল্যাংটাং উপত্যকা জয় পাঁচ বাংলাদেশি নারীর
ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ পর্বতশ্রেণি হিমালয়ের বেশির ভাগ অংশ জুড়ে রয়েছে নেপাল। চৌদ্দটি আট হাজারী পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই এদেশে। এর মধ্যে ল্যাংটাং উপত্যকা নেপালের বাগমতি প্রদেশের রাসুওয়া জেলায় অবস্থিত। এবার সেই ল্যাংটাংয়ের তিনটি চূড়া জয় করেছেন বাংলাদেশের পাঁচ নারী। 

এভারেস্টজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে এ নারীরা গত ২১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন এ অভিযানে অংশ নেন। অভিযানের নাম দেয়া হয়েছিল ‘সুলতানাজ ড্রিম অনবাউন্ড’ বা ‘সুলতানার স্বপ্ন অবারিত।’ 

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজন করা হয় ‘ফ্ল্যাগ ইন সেরিমনি: উইমেনস উইন্টার এক্সপিডিশন’ শীর্ষক প্রেস মিট। পর্বতারোহী সংগঠন অভিযাত্রী আয়োজিত এ বিশেষ পর্বত অভিযানে সার্বিক সহযোগিতা দিয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ড মাস্টারকার্ড ও মুক্তিযুদ্ধ জাদুঘর। 

৫ হাজার ৫০০ মিটার উচ্চতার ইয়ালা শৃঙ্গ, ৫ হাজার ১৪৫ মিটার উচ্চতার সুরিয়া শৃঙ্গ এবং ৪ হাজার ৭৪৭ মিটার উঁচু গাঁসাইকুণ্ড শৃঙ্গ জয় করেন নারী অভিযাত্রীরা। 

নাট্যব্যক্তিত্ব ত্রপা মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

এর আগে সুলতানার স্বপ্ন শীর্ষক ‘পায়রাবন্দ থেকে উলানবাটোর’ ও সুলতানার স্বপ্ন শীর্ষক গ্রন্থপাঠ নিয়ে ভিডিও প্রদর্শনী হয়। পরে নিশাত মজুমদার মুক্তিযুদ্ধ জাদুঘর, ইউনেস্কো ও মাস্টারকার্ড প্রতিনিধির হাতে জাতীয় পতাকা তুলে দেন। এরপর পাঁচ নারীর দুর্গম পর্বতযাত্রার বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি ডকুমেন্টেরি প্রদর্শিত হয়। 

পর্বতারোহী অন্যরা হলেন অর্পিতা দেবনাথ, ইয়াসমিন লিসা, তহুরা সুলতানা রেখা ও মৌসুমি আক্তার এপি ওরফে এপি তালুকদার। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অপর ট্রাস্টি সারা যাকের। বক্তব্য দেন ইউনেস্কোর ঢাকার হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাললিক এনগেইজমেন্টের নুসরাত আমিন এবং মাস্টারকার্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন: আসিফ মাহমুদ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
ফ্যাসিস্ট সরকারের সময়ে জ্বালানি খাত পঙ্গু করে রাখা হয়েছিলো: প্রধানমন্ত্রী
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েতে চালু দুই সার্ভিস সেতু
ফেনীতে বিএনপির সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫
২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য উইথড্র না করলে দুদকের বিরুদ্ধে মামলা: আসিফ
৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ উদ্দেশ্যমূলক নিউজ: হাসনাত
দেশে ফিরলেন মির্জা আব্বাস
আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে: আসিফ মাহমুদ
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প