Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৪৩, ৮ মার্চ ২০২৬

আপডেট: ০৫:৪৫, ৮ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবসে সিপিবির আলোচনা

‘গণ-আন্দোলনের নারীরা আজ কোথাও নেই’

‘গণ-আন্দোলনের নারীরা আজ কোথাও নেই’
ছবি: সংগৃহীত

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, মর্যাদা এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতিকে সামনে রেখে বিশ্বজুড়ে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য—‘অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ—সব নারীর জন্য হোক’।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি বলেন, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সমাজের সব ক্ষেত্রে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার কথা উল্লেখ করেন তিনি, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করতে পারবে।

প্রধানমন্ত্রী বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা যায়। তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।

এদিকে দিবসটি উপলক্ষে নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সভা-সেমিনার, আলোচনা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

গণ-আন্দোলনের নারীরা আজ কোথাও নেই

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, সাম্প্রতিক গণ-আন্দোলনে নারীদের ব্যাপক অংশগ্রহণ ও আত্মত্যাগ ছিলো গুরুত্বপূর্ণ। কিন্তু আন্দোলনের পরপরই সে নারীরা রাষ্ট্র, রাজনীতি, সংস্কার আলোচনা ও সংসদসহ বিভিন্ন ক্ষেত্র থেকে প্রায় অনুপস্থিত হয়ে পড়েছেন।

এ মন্তব্য উঠে আসে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায়। ‘আক্রমণ, বিদ্বেষ, আধিপত্যের বিরুদ্ধে নারীর সংগ্রাম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার। বক্তারা বলেন, যে বৈষম্য দূর করার লক্ষ্যে মানুষ জীবন উৎসর্গ করেছিলো, অল্প সময়ের মধ্যেই সে বৈষম্যবিরোধী এজেন্ডা জনআলোচনার কেন্দ্র থেকে হারিয়ে গেছে।

আলোচনা সভায় বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী সারা হেসেন, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক আখতার বানু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক দিপ্তী দত্ত, বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়নের সভাপতি কুলসুম বেগম, বাংলাদেশ ক্রষক সমিতির কেন্দ্রীয় নেতা লাকি আক্তার এবং সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ নারী শাখার সম্পাদক মমতা চক্রবর্তী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহমুদা দীপ্তি।

উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে আসছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা