Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ১০ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক মিশনে যোগের ঐতিহাসিক সুযোগ

দেশের প্রথম নারী মহাকাশচারী হওয়ার দ্বারপ্রান্তে সারাহ করিম

দেশের প্রথম নারী মহাকাশচারী হওয়ার দ্বারপ্রান্তে সারাহ করিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য ঐতিহাসিক এক সম্ভাবনার দরজা খুলে গেল। টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজ ২০২৬–২০৩০ মিশনের জন্য মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি তরুণী সারাহ করিম। চূড়ান্ত তালিকায় নাম উঠলে তিনিই হবেন দেশের প্রথম নারী মহাকাশচারী—এমনকি প্রথম বাংলাদেশি, যিনি আন্তর্জাতিক কক্ষপথ মিশনে অংশ নেয়ার সুযোগ পাবেন।

এ অভাবনীয় অর্জন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন সারাহ করিম। তিনি লিখেছেন, ছোটবেলায় সুনিতা উইলিয়ামসকে মহাকাশ থেকে ফিরে আসতে দেখে যে স্বপ্নের জন্ম হয়েছিলো, সেটিই আজ তাকে বাস্তবতার দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। সারাহর ভাষ্যে—এ যেন নয় বছরের এক কন্যাশিশুর সীমাহীন কল্পনার বাস্তব রূপ।

আগামী বছর সারাহ শুরু করবেন পূর্ণাঙ্গ মহাকাশচারী প্রশিক্ষণ। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ বা ২০৩০ সালে পৃথিবীর ৩০০ কিলোমিটার উপরে টাইটানস জেনেসিস মহাকাশযানে যোগ দেবেন তিনি। এ ঐতিহাসিক অভিযানের নেতৃত্ব দেবেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী ও প্রধান কমান্ডার বিল ম্যাকআর্থার।

নিজের বার্তায় সারাহ করিম উল্লেখ করেছেন, এ অর্জন শুধু তার ব্যক্তিগত বিজয় নয়—এটি প্রতিটি বাংলাদেশি মেয়ের জন্য অনুপ্রেরণা, যারা নিভৃতে আকাশ দেখে স্বপ্ন বুনে। প্রতিটি শিশুর জন্য, যে উপরের তারাদের দিকে তাকিয়ে ভবিষ্যৎ কল্পনা করে। এবং প্রতিটি মায়ের জন্য, যাদের শক্তির ওপর দাঁড়িয়ে গড়ে ওঠে স্বপ্নের ভিত্তি।

আরও পড়ুন <<>> নেপালের ল্যাংটাং উপত্যকা জয় পাঁচ বাংলাদেশি নারীর

তিনি আরও কৃতজ্ঞতা জানান স্বামী, পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং পুরো টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজ টিমকে—যারা তাকে বিশ্বাস করেছে, সমর্থন করেছে এবং বাংলাদেশের পতাকাকে মহাকাশে পৌঁছে দেয়ার এ পথচলায় পাশে থেকেছে।

সারাহর ভাষায়—এটি কেবল শুরু; বহুদিনের স্বপ্নের প্রথম বাস্তব ধাপ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল