Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৫, ২৪ অক্টোবর ২০২৬

কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক

কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে সমুদ্রপাড়ের আবাসিক হোটেল ‘দ্য সি প্রিন্সেস’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ৩টা ১০ মিনিটের দিকে হোটেলের নিচতলার পার্কিং এলাকায় জেনারেটর কক্ষে আগুন লাগে। তবে হোটেলকর্মীদের দ্রুত পদক্ষেপে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে রয়েছেন। কেউ হতাহত হননি।

হোটেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, জেনারেটর কক্ষে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও হোটেলের নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা ব্যবহার করে কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিলো। আগুনে পার্কিং এলাকার জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

দ্য সি প্রিন্সেস হোটেলের ব্যবস্থাপনা অংশীদার সালাহউদ্দিন মুকুট বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা রয়েছে এবং কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে প্রশিক্ষিত। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরাও নিরাপদে রয়েছেন।

সমুদ্রপাড়ের এ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার আশঙ্কা থাকলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
সচিবালয় স্থানান্তরে ৩৫০০ কোটি টাকা ব্যয়, প্রশ্ন যৌক্তিকতা নিয়ে
নোট অব ডিসেন্ট বদলাতে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা আমলের বিতর্কিত আমলার চুক্তি বাড়ানোর তোড়জোড়
মেঘনায় ভাসমান রেস্টুরেন্টে এসএসসি ’৯৭ ব্যাচের স্মৃতির মেলা
ভালোবাসার আলিঙ্গনেই ভাঙলো স্ত্রীর ৫ পাঁজর!
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
কানাডায় ভিসা জালিয়াতি, অভিযুক্ত ৫ বাংলাদেশি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক