Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ৯ মে ২০২৬

আতঙ্ক-কৌতূহলে সাধারণ মানুষ

কক্সবাজার-মাদারীপুরের আকাশে রহস্যময় আলোর ঝলক

কক্সবাজার-মাদারীপুরের আকাশে রহস্যময় আলোর ঝলক
ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকার আকাশে রহস্যময় আলোর উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কক্সবাজার ও মাদারীপুর-এর বিভিন্ন এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় অদ্ভুত আলোকরশ্মি দেখা যাওয়ার দাবি করেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ঠিক ৭টার দিকে লাবণী পয়েন্ট-এর আকাশে হঠাৎ উজ্জ্বল এক আলোর আবির্ভাব ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি দীর্ঘ আলোকরেখায় পরিণত হয়। ঘটনাটি প্রায় এক মিনিট স্থায়ী ছিলো বলে জানান স্থানীয়রা।

স্থানীয় যুবক হোছাইন মোহাম্মদ মিশুক বলেন, আমরা বন্ধুরা সৈকতে বসেছিলাম। হঠাৎ আকাশে অদ্ভুত ধরনের আলো দেখতে পাই। পরে দ্রুত সেটি মোবাইল ফোনে ধারণ করি। জীবনে এমন দৃশ্য আগে দেখিনি।

সোশ্যাল মিডিয়ায় ওই আলোর ভিডিও ছড়িয়ে পড়ার পর নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। কেউ একে ভিনগ্রহের যান বা ইউএফও বলে দাবি করছেন, আবার কেউ বলছেন এটি হতে পারে কোনও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মহাকাশযানের গতিপথের আলোকচ্ছটা।

একই সময়ে মাদারীপুর শহরের জজকোর্ট এলাকা, মোস্তফাপুর ও শিবচর থেকেও একই ধরনের আলোর দেখা পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিবচরের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, হঠাৎ আকাশে অস্বাভাবিক আলো দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার ভাষায়, প্রথমে মনে হয়েছিলো কোনও বিস্ফোরণ বা বড় দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের অনেকে দাবি করেছেন, আকাশে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আলোর বিচরণ দেখা গেছে। কেউ কেউ সেটিকে চলমান অবস্থায়ও দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিস-এর সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, এটি কোনও আবহাওয়াজনিত ঘটনা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের জলসীমা বা উড়িষ্যা উপকূল থেকে কোনও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলেই এমন আলোকচ্ছটা তৈরি হয়ে থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা রকেট বায়ুমণ্ডলের উচ্চস্তরে পৌঁছালে সূর্যাস্ত-পরবর্তী আলো ও জ্বালানির দহনের কারণে আকাশে উজ্জ্বল রেখা বা অস্বাভাবিক আলোর সৃষ্টি হতে পারে। এর আগেও ভারতের ‘অগ্নি’ সিরিজের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে একই ধরনের দৃশ্য দেখা গিয়েছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, ৫৫ দিনে ৩৫২
গাজীপুরে ৫ খুন: স্ত্রীর পরকীয়া ও অর্থ আত্মসাতের দাবি অভিযুক্তের
যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টিকে মরোনত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান
পাকিস্তান ঘাঁটিতে চীনা বিশেষজ্ঞদের সহায়তা মেনে নিলো বেইজিং
শাপলা ট্র্যাজেডিকে বিএনপিই প্রথম ‘গণহত্যা’ বলেছিলো: তথ্যমন্ত্রী
হরমুজে ফের ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ
প্রথম মাসের বেতন বেদে শিশুদের শিক্ষায় দান করলেন হাসনাত
পাবনা জজ কোর্টে বিচারপ্রার্থীদের দুর্ভোগ চরমে
জোটের সমর্থনে সরকার গঠনের পথে থালাপতি বিজয়
কক্সবাজার-মাদারীপুরের আকাশে রহস্যময় আলোর ঝলক
ছাতকে তিন ঘণ্টার রক্তক্ষয়ী সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশত
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে
ঈশ্বরদীতে ৫ কোটি টাকার সরকারি জমি জালিয়াতি
উগ্রবাদী শুভেন্দু-ই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
বিশ্ব গাধা দিবস আজ, স্বীকৃতি দিন পরিশ্রমী প্রাণীটির
‘ওয়াকা ওয়াকা’ শাকিরা ফিরছেন ‘দাই দাই’ নিয়ে
হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল
মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল