Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:১৯, ১৬ অক্টোবর ২০২৬

হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য

হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ছবি: সংগৃহীত

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং দমন বাহিনীতে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের একটি অগ্রবর্তী দল দেশ ছেড়েছে। বৃহস্পতিবার পাঁচটি কন্টিনজেন্টের সমন্বয়ে গঠিত এ দলটি হাইতির উদ্দেশে রওনা হয়।

মিশনে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার সকালে সেনাসদরে গমনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেনাসদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান এবং বিশ্বশান্তির প্রতি দেশের দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে এ সেনাদল মোতায়েন করা হচ্ছে।

হাইতিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র গ্যাংগুলোর সহিংসতা, অপরাধ ও নিরাপত্তাহীনতা দেশটির জনজীবনকে বিপর্যস্ত করে রেখেছে। এ পরিস্থিতিতে গ্যাং দমন ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্স গঠন করা হয়েছে।

জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এ মিশনে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য