Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৫, ১৭ এপ্রিল ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
ছবি: সংগৃহীত

সব ধরনের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিংয়ের জন্য আনুষ্ঠানিক লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)। এর ফলে চলতি এপ্রিলের শেষ দিকেই প্রথম ইউনিটে জ্বালানি লোডিং উদ্বোধনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএইআরএর নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার শাখার প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান। তিনি জানান, নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সব অনুমোদন সম্পন্ন হয়েছে এবং কমিশনিং লাইসেন্স ইতোমধ্যে দেয়া হয়েছে। এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে, এরপরই শুরু হবে জ্বালানি লোডিং।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, এর আগে ৭ এপ্রিল জ্বালানি লোডিং উদ্বোধনের প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও কিছু গুরুত্বপূর্ণ কারিগরি বিষয় সামনে আসে। সেগুলো সমাধানে অতিরিক্ত সময় নেয়া হয়, যাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি বলেন, এখন সব পক্ষ একমত হওয়ায় লাইসেন্স প্রদান করা হয়েছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতির বড় অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্রও পাওয়া গেছে। নিরাপত্তা, সুরক্ষা এবং আন্তর্জাতিক সেফগার্ড মানদণ্ড অনুসরণ করেই ফিজিক্যাল স্টার্টআপের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা সম্ভব হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। এটি পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যোগ হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও শিল্পোন্নয়নে বড় ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারতীয়রা কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প
বাড়লো বাসভাড়া
এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল
রোববার শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী বৈধ
‘প্রবাসীরা কষ্টে থাকলে দেশ ঝুঁকিতে পড়বে’
ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১
আদানির ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিংয়ের চাপ
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র
সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
বিনাবেতনে মেডিকেলে ভর্তির সুযোগ পেলো চার মেধাবী ছাত্রী
দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেফতার ১
যশোরে স্বর্ণ ও দেশি বিদেশী মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখার পাশে শিবিরের ফটোসেশন
জাতীয় স্বার্থে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে সংলাপে প্রস্তুত: প্রধানমন্ত্রী