Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ২০ জুলাই ২০২৬

আপডেট: ১৭:২৫, ২০ জুলাই ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলা

মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেফতার হওয়া আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনের আওতায় জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় এবং বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, একই হত্যা মামলায় অভিযুক্ত অন্য সেনা কর্মকর্তাদের বিচারও জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সে কারণে মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচারও সেনা আইন অনুযায়ী একই প্রক্রিয়ায় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, মেজর মোজাফফরের অন্যান্য সহযোগীদের বিচার সামরিক আদালতে হয়েছে। সে সময়ের কিছু ফাইন্ডিংস রয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্ভবত তার বিচার সম্পন্ন হবে। একই মামলায় আগে যারা দণ্ডিত বা মৃত্যুদণ্ড কার্যকর হয়েছেন, সে রায়ের আলোকে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস রয়েছে কি না, সেটিও জেনারেল কোর্ট মার্শাল বিবেচনা করবে।

তিনি আরও বলেন, সেনা সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। একই মামলার সহ-আসামিদের বিচার যেহেতু সেনা আইনের অধীন হয়েছে, তাই মোজাফফর হোসেনের বিরুদ্ধেও সেনাবাহিনী তাদের নিজস্ব বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তবে সিভিল কোর্টের এখতিয়ারভুক্ত কোনও বিষয় থাকলে তা আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, একই ব্যক্তিকে একই ঘটনার জন্য দুটি পৃথক আইনে আলাদাভাবে বিচার করা যায় না। আইন অনুযায়ী যে প্রক্রিয়া প্রযোজ্য, সেটিই অনুসরণ করা হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকরা
এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত
মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না: কুবার্সি
সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ উদ্ধার
বেনজীরকে ফেরাতে আরও এক ধাপ অগ্রগতি
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে জামায়াত এমপি
রাহুল গান্ধীকে কোথায় নিয়ে গেছে পুলিশ, জানেন না কংগ্রেস নেতারা
গুজবে রাজশাহীর পেট্রল পাম্পে উপচে পড়া ভিড়
শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
ছাত্রাবাসে তরুণীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ
সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল
দিল্লির বিক্ষোভ যেনো আরেক জুলাই বিপ্লব