Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ২২ জুলাই ২০২৬

আপডেট: ০০:২৫, ২২ জুলাই ২০২৬

পূর্বশত্রুতার অভিযোগ

সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামে এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মো. হিরা জানান, পলাশ আগে ভাড়ায় গাড়ি চালাতেন, তবে বর্তমানে বেকার ছিলেন। তিনি সবুজবাগ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির একজন কর্মী ছিলেন।

হিরার অভিযোগ, এলাকার মাদক কারবারি ও রিকশা চোর হিসেবে পরিচিত রয়েল এবং তার সহযোগীরা পানির পাম্পসংলগ্ন গলিতে পলাশের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

তিনি আরও জানান, প্রায় এক সপ্তাহ আগে রিকশা চুরির অভিযোগে সবুজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। পরে রয়েল তাকে ছাড়িয়ে নেন। এ ঘটনা নিয়ে পলাশের সঙ্গে রয়েলের বাকবিতণ্ডা হয়। সে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

ঢামেক হাসপাতালে নিহতের বোন জোসনা আক্তার জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। পলাশ সবুজবাগের মাদারটেক চৌরাস্তা এলাকায় বসবাস করতেন এবং প্রায় ছয় মাস আগে বিয়ে করেছিলেন।

তিনি বলেন, কিছুদিন আগে রয়েল নামের এক ব্যক্তির সঙ্গে পলাশের মারামারির ঘটনা ঘটেছিলো। তবে ঠিক কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, সবুজবাগ এলাকায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এ বছর স্থানীয় নির্বাচন নয়: মীর শাহে আলম
সংসদে পাস হওয়া তিন আইন মানবাধিকার সুরক্ষায় দুর্বল: এইচআরডব্লিউ
চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ
পাহাড় কাটায় বাধা, বনকর্মীদের ওপর হামলায় আহত ২
পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা