Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ২১ জুলাই ২০২৬

বন্দি পলায়নের জের, পলাতক রিম্পা গ্রেফতার 

কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত

কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। দায়িত্ব পালনে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সোমবার (২০ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এদিকে, ঘটনার তিন দিন পর পলাতক কয়েদি রিম্পাকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যায় সাজাপ্রাপ্ত কয়েদি রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় কারা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে জেলার শিরিন আক্তারের দায়িত্ব পালনে গুরুতর গাফিলতির বিষয়টি উঠে আসে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

অন্যদিকে, রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব-২ পলাতক রিম্পাকে গ্রেফতার করে। তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কঠোর নিরাপত্তাব্যবস্থা ভেদ করে রিম্পার পালিয়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে বন্দিদের গণনার সময় তার অনুপস্থিতি ধরা পড়ে। এ ঘটনায় এর আগে গত শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে সাতজন কারারক্ষীকেও সাময়িক বরখাস্ত করা হয়।

তদন্তে জানা গেছে, কারাগারের সীমানাপ্রাচীর সংলগ্ন একটি ভবনের কার্নিশ ব্যবহার করে রিম্পা দেয়াল টপকে পালিয়ে যান। তদন্ত প্রতিবেদনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারিতে বড় ধরনের দুর্বলতার কথাও উল্লেখ করা হয়েছে।

কারা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনার পর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রিম্পা ঢাকার ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দেয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
ছাত্রাবাসে তরুণীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ
সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল
দিল্লির বিক্ষোভ যেনো আরেক জুলাই বিপ্লব
ডেঙ্গুর থাবা আরও ভয়াবহ, একদিনে ৩ মৃত্যু
খুনি আসাদুজ্জামানকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
পদত্যাগ করলেন কিয়ের স্টারমার, স্থলাভিষিক্ত অ্যান্ডি বার্নহ্যাম
বার্সেলোনার ছোঁয়াতেই স্পেনের দুই বিশ্বজয়
মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায়
দুই শিরোপাতেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড!
একতরফা খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন
প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী