Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ১০ জুলাই ২০২৬

আপডেট: ০০:০৩, ১০ জুলাই ২০২৬

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রম শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যোগ্য নাগরিকরা নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের এ উদ্যোগ নেয়া হয়েছে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন বা আপত্তি জানাতে আবেদন করা যাবে ২৪ আগস্ট পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট। আবেদনগুলোর ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা দেয়ার সুযোগ সম্পর্কে সবাইকে জানাতে হবে।

একই সঙ্গে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে ও পরে এ বিষয়ে ঘোষণা দেয়ার জন্য ইমাম ও পুরোহিতদের সহযোগিতা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমেও জনস্বার্থে প্রচার চালানোর কথা বলা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে নির্বাচনকে সামনে রেখেই ভোটার তালিকা হালনাগাদ, যাচাই-বাছাই এবং চূড়ান্ত করার কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে নেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে