Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ১৭ জুলাই ২০২৬

ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শুধু ফাইনালেই ওঠেনি আর্জেন্টিনা, একই সঙ্গে আবারও ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেছে লিওনেল মেসির দল।

বুধবার (১৫ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৩তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে র‌্যাংকিংয়ে ২৬.৯০ পয়েন্ট যোগ হয়ে আর্জেন্টিনার মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭, যা তাদের আবারও এক নম্বর স্থানে ফিরিয়ে এনেছে।

বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষেই ছিলো আর্জেন্টিনা। তবে ২ জুলাই হালনাগাদ র‌্যাংকিংয়ে ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে তাদের টপকে এক নম্বরে উঠে যায় ফ্রান্স। সে সময় আর্জেন্টিনা দ্বিতীয় এবং স্পেন তৃতীয় স্থানে নেমে যায়।

বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখলেও স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে আবারও শীর্ষস্থান দখল করে নেয় আর্জেন্টিনা।

সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনও র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি করেছে। এ জয়ে তারা ৩০.৮২ পয়েন্ট অর্জন করে মোট ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বিশ্বকাপ শুরুর আগে স্পেন ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো।

ফ্রান্স ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। আর সেমিফাইনালে পরাজিত ইংল্যান্ড ১৮৮৯.৪২ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে।

র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলো থেকেই বিদায় নেয়া সেলেসাওদের বর্তমান পয়েন্ট ১৮০৪.৯২।

র‌্যাংকিংয়ের ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো (১৮০৩.৯৯), পর্তুগাল (১৭৮৭.৮৫), বেলজিয়াম (১৭৭৮.৩৬), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪) এবং মেক্সিকো (১৭৫৪.৩০) পয়েন্ট নিয়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ