Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ড. ইউনূসের শেষ কর্মদিবসেও রিজার্ভে সুখবর

স্বস্তির রিজার্ভ ৩৪.৫৪ বিলিয়ন ডলার

স্বস্তির রিজার্ভ ৩৪.৫৪ বিলিয়ন ডলার
ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর নির্ধারিত বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ কিছুটা কম। সে হিসাবে বর্তমানে রিজার্ভ রয়েছে ২৯ হাজার ৮৫৯ দশমিক ৩৭ মিলিয়ন ডলার, অর্থাৎ ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

এর আগে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিলো ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিলো ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে উভয় হিসাবেই রিজার্ভে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়, রফতানি প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের নিয়ন্ত্রণ রিজার্ভ বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। তবে বৈশ্বিক বাজারের অস্থিরতা ও ডলারের চাহিদা পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্রীয় ব্যাংক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য