Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৩, ২ মার্চ ২০২৬

আপডেট: ০১:২৫, ২ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪

যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিন–এ একটি বারে রাতভর গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (মার্চ) এ তথ্য জানিয়েছে পুলিশ।

অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কেনো এ হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার কারণ ও পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে জনসমাগমস্থলে গোলাগুলির ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অস্টিনের এ হামলাও নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে আলোচনাকে আরও জোরালো করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান