Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ৫ অক্টোবর ২০২৫

সোনা রেকর্ড ছাড়িয়ে ভরি ১ লাখ ৯৭ হাজার টাকা

সোনা রেকর্ড ছাড়িয়ে ভরি ১ লাখ ৯৭ হাজার টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (৫ অক্টোবর) থেকে কার্যকর হতে যাওয়া নতুন দামে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা বাড়ানো হয়েছে।

নতুন ঘোষণায় বলা হয়েছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে।

সোনার মান অনুযায়ী নতুন দাম হবে—

  • ২২ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা
  • ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা
  • ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা

অন্যদিকে, রুপার দামে কোনও পরিবর্তন আসেনি। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ২২৮ টাকায় বিক্রি হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য