Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ৯ সেপ্টেম্বর ২০২৫

সোনার দামে নতুন রেকর্ড: ভরি ১,৮২,৮১০ টাকা

সোনার দামে নতুন রেকর্ড: ভরি ১,৮২,৮১০ টাকা
ফাইল ছবি

দেশে এক দিনের ব্যবধানে সোনার দাম আবারও নতুন রেকর্ড সৃষ্টি করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকায়, যা আগের দামের তুলনায় ১ হাজার ২৬০ টাকা বেশি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী:

  • ২২ ক্যারেট: ১,৮২,৮১০ টাকা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)
  • ২১ ক্যারেট: ১,৭৪,৫০৫ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৪৯,৫৬৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,২৩,৯৪২ টাকা

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

এর আগে ৭ সেপ্টেম্বর সর্বশেষ সমন্বয় করা হয়েছিলো। তখন ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম বেড়ে দাঁড়িয়েছিলো ১,৮১,৫৫০ টাকা, যা তখন দেশের সর্বোচ্চ রেকর্ড হিসেবে ধরা হয়েছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য