Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সোনার দাম আবার রেকর্ড উচ্চতায়

সোনার দাম আবার রেকর্ড উচ্চতায়
ফাইল ছবি

দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বাড়ার ফলে সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভেঙেছে সব রেকর্ড। নতুন দাম অনুযায়ী এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায়।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ ঘোষণা দেয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামের ঊর্ধ্বগতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন দামে──

  • ২২ ক্যারেট স্বর্ণ: ভরি ১,৮৮৯ টাকা বাড়িয়ে ১,৯১,১৯৬ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণ: ভরি ১,৭৯৬ টাকা বাড়িয়ে ১,৮২,৪৯৫ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণ: ভরি ১,৫৪০ টাকা বাড়িয়ে ১,৫৬,৪২৬ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরি ১,৩১৮ টাকা বাড়িয়ে ১,২৯,৭৯৭ টাকা

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। তবে এর আগে ১৬ সেপ্টেম্বর রুপার দাম বাড়ানো হয়েছিলো।

নতুন সমন্বয়ের ফলে দেশের বাজারে স্বর্ণের দাম আবারো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিমত জানিয়েছে ব্যবসায়ী মহলের বাইরে সাধারণ ক্রেতারাও।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য